ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আজ বিএনপির সমাবেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ১১:৩০

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ (৭ আগস্ট) সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এতে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এদিকে সমাবেশের ঘোষণার পর মঙ্গলবার রাতেই নয়াপল্টনে মঞ্চ তৈরি শুরু করে দলটি।জানা গেছে, তারেক রহমান ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। 

সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

মুক্তির পর খালেদা জিয়াকে শুভেচ্ছা মির্জা ফখরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর রাতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) তার মুক্তির তথ্য জানানো হয়।

এমএসএম / এমএসএম

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রিজভী

‘মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াত আমিরের ফোন

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে