ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

লুটপাট ও সাংবাদিক নির্যাতন বন্ধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ৩:৩৮

লুটপাট ও সাংবাদিক নির্যাতন বন্ধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৭ আগস্ট প্রেরিত বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বলেন, সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই সীমাহীন লুটতরাজ চালাচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী সন্ত্রাসী চক্র। সেই সংবাদ প্রকাশ ও প্রচার করতে গিয়ে সন্ত্রাসীদের নির্যাতনের স্বীকার হচ্ছে সাংবাদিকবৃন্দ। এই লুটতরাজ ও সাংবাদিক নির্যাতন বন্ধে এখনই প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। বিবৃতিতে আরো বলা হয়, রাজধানী ঢাকার শতাধিক ভবন, মার্কেট, এমন কি এফডিসির মত প্রতিষ্ঠানও দখলের অভিযোগ উঠেছে। অতএব, এখনই পদক্ষেপ নিন।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন