অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন, তা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা দ্রুত পূরণ হোক।
গতকাল মঙ্গলবার সকালে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অস্থিরতা চলছে, সেটি নিরসনে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া জরুরি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ সকালের সময়কে বলেন, ‘আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে, সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা নিয়ে তখন আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এখন কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মতামতের সঙ্গে বিএনপি ভিন্নমত পোষণ করবে না।
গতকাল গুলশানের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সকালের সময়কে বলেন, দেশের রাষ্ট্রক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার। কারণ, পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘এত দিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে।’
জানা গেছে, বিএনপি রাষ্ট্রযন্ত্রকে চাপে রাখতে মাঠের কর্মসূচি শুরু করবে। আজ বুধবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চু৵য়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
T.A.S / T.A.S
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন