কয়টি স্যুটকেস নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা?
প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর দেশত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। গণমাধ্যমসূত্রে জানা গেছে, দেশ ছাড়ার জন্য তাকে প্রায় ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এন়ডিটিভি এক সূত্রের বরাতে জানিয়েছে, হাসিনা দুটি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এ ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেননি তিনি। ওই স্যুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। যদিও তার দেশ ছাড়ার দিন হেলিপ্যাডে বেশ কয়েকটি স্যুটকেস দেখা যায়।
বাংলাদেশের রাজনীতিতে অন্যতম চর্চিত, আলোচিত ও সমালোচিত মুখ হাসিনা। তার সম্পত্তির পরিমাণ কত, সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছর ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। প্রতিবেদনে প্রকাশ, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী হাসিনার চার কোটি ৩৬ লাখ টাকার সম্পত্তি রয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।
এনডিটিভি জানিয়েছে, কোনো কোনো সূত্রের দাবি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়ে থাকতে পারে। যদিও সরকারিভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসিনা দেশ ছাড়ার পর দিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভেঙে দেন বাংলাদেশের জাতীয় সংসদ। চলতি বছরের শুরুর দিকেই বাংলাদেশে সাধারণ নির্বাচন ছিল। টানা চতুর্থ বার জয়ী হয়েছিল হাসিনার দল।
T.A.S / T.A.S
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন