ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাসিক মেয়র লিটন সপরিবারে দেশ ছেড়ে পালালেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৭:২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্ত্রী ও ছোট কন্যাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাতে তিনি রাজশাহী ছেড়ে ভারতের উদ্দেশ্যে চলে গেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ওই দিন (৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে লিটন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই সংঘর্ষে এক শিক্ষার্থী হন। এ ছাড়া যুবলীগের গুলিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হন শতাধিক।

দলীয় একাধিক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান সোমবার শেখ হাসিনা পতনের দিনগত রাতেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দেশের পরিস্থিতি ভালো না এটি আঁচ করতে পেরে আগের দিন রোববার (৪ আগস্ট) লিটনের স্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আকতার রেনীসহ ছোট মেয়েকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

রাজশাহী মহানগর যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশের পরিস্থিতি যখন ভালো ছিল তখন লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রেজভী আহমেদ ভূইয়া থাইল্যাণ্ডে চলে যায়। এরপর থেকে তারা সেখানেই রয়েছে। আর গত ৪ আগস্ট লিটনের স্ত্রী ও ছোট কন্যা ভারতে চলে যান। লিটনসহ যুবলীগের দুই-একজন নেতা যান ৫ আগস্ট রাতে।
এ বিষয়ে জানতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। গত ৫ আগস্টের পর থেকে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।

T.A.S / T.A.S

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন