ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে হেফাজত আমিরের আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৭:৩৩

দেশে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অরাজকতা বন্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান তার নেতাকর্মী ও সমর্থকদের জরুরি দিকনির্দেশনা দিয়েছেন।

আজ বুধবার (০৭ আগস্ট) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তিনি।

বিবৃতিতে তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় দেশের নানা প্রান্তে ভাঙচুর, ডাকাতি ও অস্থিরতা চলছে। নানা ধরনের খারাপ খবর আসছে; এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে এসব প্রতিরোধে তিন বাহিনীর প্রধানকে আরও ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, কোনো গড়িমসি না করে অতিদ্রুত একটি সর্বজনগ্রাহ্য ও স্বল্পমেয়াদি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। ওই অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে। কারণ ৫ মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক কোরবানি রয়েছে। এমনকি ছাত্রজনতার বিপ্লবে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ ও ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং, ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো সেক্যুলার ষড়যন্ত্র হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

নেতৃদ্বয় বলেন, আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বলছি, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। এ ক্রান্তিকালে আমি আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তার আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে।

T.A.S / T.A.S

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন