ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নতুন অ্যাটর্নি জেনারেল বিএনপির মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:২৩

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিএনপির নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলভিষিক্ত হবেন মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি এক প্রজ্ঞাপনে তা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল বুধবার অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন। এদিন  তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন এ এম আমিন উদ্দিন।

সুপ্রিম কোট বারের সাবেক সভাপতি এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তিনি আওয়ামীপন্থী আইনজীবী ছিলেন।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর