ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন: নতুন অ্যাটর্নি জেনারেল
নোবেলজয়ী ড. ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।
তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।
অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ