আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যে পদ হারালেন জামায়াত নেতা
বিতর্কিত বক্তব্য দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমির মো. ইউনুছের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১১ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তা নিশ্চিত করা হয়।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের নির্দেশ দিয়েছে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃত্ব। দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য এরইমধ্যে দেশের বিভিন্ন জায়গায় কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। এবার চাঁদপুর জেলা জামায়াতের এক নেতার সদস্যপদ বাতিল করেছে দলটি।
বিবৃতিতে বলা হয়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ইউনুছ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মো. ইউনুছ গত ৭ আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করা হলো।
জানা গেছে, চাঁদপুরের ওই জামায়াত নেতা তার বক্তব্যে বলেছিলেন, ‘আন্দোলন করেছে শুধু জামায়াত-শিবির’। এতে সামাজিকমাধ্যমে সমালোচনা তৈরি হয়।
T.A.S / T.A.S
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন