ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৩:৪

কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘের প্রতিনিধি কাছে এই চিঠি তুলে দেন।

এ সময় আমির খসরু বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা এসেছি জাতিসংঘের কাছে একটা আবেদন নিয়ে। সেটা হচ্ছে- অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্চ তদন্তের মাধ্যমে সব ঘটনার উদঘাটন করার জন্য। তিনি আরও বেলন, আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ ও খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, তা দেশে এবং বাইরে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কারও মধ্যে না আসে। সাবেক এই মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকেও অনুরোধ করেছি তদন্ত করতে জাতিসংঘকে বলার জন্য। জাতির এই ক্রান্তিলগ্নে এই রকম একটি তদন্ত সবাই আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, গণহত্যার ওপর তো এই তদন্ত হবে। সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার আছে। দেশের আইনি ব্যবস্থার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু না। কারণ আগে তো আমাদের আইন বিভাগ বলে তো কিছু ছিল না। যেটা আমরা এখন ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। কোটা আন্দোলনকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে ঘৃণিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলে উল্লেখ করেন খসরু।

T.A.S / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন