ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে না আসায় এবং সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ায় উপক্রমে এডহক কমিটি গঠন করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় উদ্ভূত পরিস্থিতিতে এক জরুরি তলবি সভা ডাকা হয়। ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন চাঁদ এ জরুরি সভা তলব করেন। গত নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামসহ ২৩ পরাজিত প্রার্থীকে এডহক কমিটির সদস্য করার প্রস্তাব করা হয়। সভায় তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সহিদুজ্জামান, আবদুর রশীদ মোল্লা, জহিরুল হাসান, সৈয়দ মো. মইনুল হোসেন, মাহবুব হাসান, নার্গিস পারভীন, নূরজাহান বেগম, আনোয়ারুল ইসলাম, মোবারক হোসেন, মো. মাজহারুল ইসলাম, আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।
এর আগে আগের কমিটিকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা বাতিল করার প্রস্তাব করা হলে সভায় তা সর্বসম্মতিতে পাস করা হয়। তলবি সভায় বক্তব্য রাখেন- ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীসহ আরও অনেকেই।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ