ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আদালতে নেওয়া হয়েছে সালমান এফ রহমান-আনিসুল হককে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৭:০

রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালতে নেওয়া হয়। সেখানে প্রথমে তাদের আদালতের গারদখানায় রাখা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ৯টি গাড়িবহরের নিরাপত্তা নিয়ে ওই দুই আসামিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।
এদিকে আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজনভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের গারদখানায় রাখা হয়। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে প্রিজনভ্যানটি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রিজনভ্যান লক্ষ্য করে এসময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
গতকাল রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

 

Aminur / Aminur

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি