ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাবুল আক্তারের জামিন নামঞ্জুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ১:২৭

বহুল আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম আসামি, সাবেক পুলিশ সুপার ও তার স্বামী (এসপি) বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে শুনানি শেষে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন। তিনি বলেন, আমরা এসপি বাবুল আক্তারের পক্ষে ১৪ আগস্ট জামিন আবেদন করেছিলাম। আদালত আজ তা নামঞ্জুর করেছেন। আমরা আলোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতের জামিন আবেদন করবো।

আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুল আক্তার তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই আমরা চাই তাকে জামিন দেওয়া হোক। এর আগে গত ৮ আগস্ট ওই আদালতে বাবুলের পক্ষে জামিনের জন্য বিশেষ দরখাস্ত দেওয়া হয়। আদালত সেদিনও জামিন নামঞ্জুর করেছিলেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে মামলার বাদী বাবুল আক্তারকেই প্রধান আসামি করা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ৯ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে মিতুর বাবা মোশাররফ হোসেন সাক্ষ্য দেন। এ পর্যন্ত ৯১ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর