‘সময় টিভির সম্প্রচার বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে’
সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আপিলে বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ করা উচিত হবে না।
সোমবার (১৯ আগস্ট) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভির সম্প্রচার বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়েছে। বিষয়টি নজরে আনা হয় বিচারপতির। বিচারপতি তখন বললেন বিষয়টি জানতেন না তিনি। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, একই বিষয় নিয়ে কোম্পানি আদালতে আবেদন রয়েছে। আদালত সেটা গ্রহণ করেছে এবং শুনানির জন্য ২২ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই আদালতেও বন্ধ করে দেওয়ার আবেদন করেছিল। সেখানে তারা বন্ধ করে দেওয়ার আদেশ পায়নি। তারা আবার এটা রেখেই আরেক আদালতে আবেদন করেছে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সিটি গ্রুপ একসময়ে আওয়ামী লীগকে অর্থ জোগান দিতো। তারা ভয় পেয়েছে যে তাদের ৬০-৭০টা কারখানায় ভাঙচুর হতে পারে। এজন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে কথা বলতে হবে। তুমি যদি কোনো অন্যায় করো তাহলে সেটা ভাঙবে, এ কারণে টেলিভিশন চ্যানেল কেন বন্ধ হবে?
তিনি বলেন, আজকের মধ্যে রায়ের কাগজ পেলে কালকে আমরা আপিল করব। আমরা আশা করি এটার সমাধান না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ হওয়া উচিত না।
এর আগে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন। এর আগে গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট ১০টি টেলিভিশন লাইসেন্স পায়। তারমধ্যে সময় টেলিভিশন একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি।
T.A.S / T.A.S
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট