ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে যৌথসভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৩:৫৯

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কর্মসূচির বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমসাময়িক বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় একটি খসড়া কর্মসূচি প্রণয়ন করেন। সাংগঠনিক কার্যক্রম চালু ও গতিশীল করার লক্ষ্যে নেতারা মতামত ব্যক্ত করেন। সভায় ছাত্র-জনতার আত্মপ্রত্যয়ী আন্দোলনের অভিযাত্রাকে প্রতিহত করতে যে নির্মম গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরাজিত স্বৈরাচারের অপকীর্তি, গুম-খুনের বিভীষিকা, বেপরোয়া মামলা হামলা ও মহাদুর্নীতির অপশাসন অপসারিত করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে পালন করা যায় সেটা নিয়ে নেতারা সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, উৎপাদন-উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত প্রকাশ করেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

T.A.S / T.A.S

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে