সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদি গ্রেপ্তার হয়েছেন।
কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকেও জানানো হয়।
প্রসঙ্গত, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। এরপর দুইবার ওই আসন থেকে বদির স্ত্রী শাহিনা আক্তার সংসদ সদস্য নির্বাচিত হন। টেকনাফ-উখিয়া আসন মূলত আওয়ামী লীগ আমলে পুরোটাই নিয়ন্ত্রণে ছিল বদির।দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ