ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপি নেতা হাবিবের জামিন, মুক্তির অপেক্ষায় অনেক নেতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ৪:১

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মী। মঙ্গলবার উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তিনিসহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইলো না। তার মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন যারা বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাবন্দি রয়েছেন তাদের জামিনে মুক্তির পথও প্রশস্ত হলো বলে আইনজীবীরা জানান।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত সাবেক এমপি হাবিবসহ কারাবন্দি ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ অন্যান্য আসামিদের কারাগার থেকে মুক্তিতে আর কোনো বাধা নেই। বিএনপিপন্থি আইনজীবীরা জানান, বিএনপির অনেক নেতাকর্মীরা বছরের পর বছর কারাগারে আছেন। তাদের আইনি জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে জামিনে মুক্ত করার প্রচেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় হাবিবুল ইসলাম হাবিব জামিন পেলেন। তবে এখনও কারাগারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালি পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবিরের মামলাও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তারা তিনজনই ১৭ বছর ধরে কারাবন্দি। তাদের জামিনও হয়ে যাবে বলে আশাবাদী আইনজীবীরা।
হুমায়ুন কবিরের ছোট ভাই মানিক জানান, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার ভাইকে পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। তাকে কারাগারে নেওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের সব ব্যবসা-প্রতিষ্ঠান দখল করার পাশাপাশি বাড়িও দখল করেছে। চরম নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। তার সন্তানেরা বড় হয়েছেন বাবার আদর ছাড়া। এটা চরম নির্মমতা।

 

এমএসএম / Aminur

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন