বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া
বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ। রিকশাচালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ তহবিলে ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছেন। বুধবার (২৮ আগস্ট) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এ ত্রাণ তহবিলে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন।
এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দল নেত্রী নাজমুন্নাহার বেবির নেতৃত্বে দেওয়া হয় ১০ লক্ষ টাকার চেক।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানভাসি মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পর্যবেক্ষণকালে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট বন্যায় অনেক জেলা প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সাতদিন যাবত বিভিন্ন টিম করে সাহায্য-সহযোগিতা করছে।
তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে বন্যায় মানুষের জানমাল ও ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে- সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। জনগণের দল হিসেবে বিএনপিও তাদের পাশে দাঁড়িয়ে আছে। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি। সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যাকবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি। নগদ এবং আর্থিক সহায়তাও করছি। ওষুধ এবং বিভিন্ন চিকিৎসাসেবাও চালিয়ে যাওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করে যাব।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ২৪ ঘন্টা ত্রাণ সংগ্রহ চলছে। যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’