ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পরীমনি-সাকলায়েনের ব্যক্তিগত ভিডিও অপসারণ চেয়ে রিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্লাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। এছাড়া রিটে মৃত কলেজছাত্রী মুনিয়া ও জেকেজির ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরাতে নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নির্ধারণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্রহরণ করে কারও ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে। 

আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তিকে নির্দিষ্টভাবে টার্গেট করে প্রতিবেদন প্রকাশ হয়েছে। যেখানে মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ হচ্ছে। এতে বিশেষ করে নারীদের চরিত্রটাকে টার্গেট করেই এটা করা হচ্ছে।

সম্প্রতি পরীমনি, কলেজছাত্রী মুনিয়াসহ অনেকের ব্যক্তিগত ভিডিও প্রকাশ হয়েছে। যা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এবং তাদের চরিত্রকে হরণ করার জন্যই করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে আমরা হাইকোর্টে রিট করেছি।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের