নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ার একদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন এহসানুল হক সমাজী।
বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী গণমাধ্যমকে জানান, তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (জিপি-পিপি শাখা) পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সমাজী তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি সততা ও নিয়মানুবর্তিতার সঙ্গে গত ৩৮ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে যোগ দিতে পারছেন না। পদত্যাগপত্রে সমাজী বলেন, আমাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।
গত ২৭ আগস্ট সরকার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তিনি আগের পিপি আবদুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন।
কিন্তু সমাজীকে আওয়ামী লীগপন্থী আইনজীবী হিসেবে অভিহিত করে তাকে পিপি হিসেবে নিয়োগের প্রতিবাদে সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ