ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পিপি হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ১২:৫৯

ঢাকা মহানগর দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে আইনজীবী এহসানুল হক সমাজী-এর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজীকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

পিপি পদে সমাজীকে নিয়োগ দেওয়ার পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সামবেশ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

নিয়োগ বাতিল না করলে সমাজীকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলেও প্রতিবাদকারীরা সমাবেশে হুঁশিয়ারি দেন।

এরই মধ্যে পিপি পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন এহসানুল হক সমাজী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর