ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ১:৩৮

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেকোনো বাধাই আসুক, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাওয়ার শপথ নিয়েছি।

রোববার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই ভালো কাজে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপির মূল কাজ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আর্দশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন- সেই আর্দশকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন- সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।

তিনি বলেন, আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি- তার জন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। বিএনপির ৭০০-এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২ হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য।

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কারে একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস