‘কুরআন পাঠ আন্দোলন’ নামে নতুন সংগঠন, এর কাজ কী?
সমাজের সর্বস্তরে মাতৃভাষায় কুরআন পাঠকে ছড়িয়ে দিতে এবং জনপ্রিয় করার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কুরআন পাঠ আন্দোলন নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবু সাঈদ খান বলেন, ‘সত্যিকার বিশ্বাসীদের কুরআন পাঠ থেকে দূরে সরে যাওয়ার সুযোগে এক শ্রেণির সুযোগসন্ধ্যানী মানুষ বহুমাত্রিক মিথ্যা প্রচারণার ফায়দা নিচ্ছে। কুরআন সম্পর্কে অধিকতর সম্যক ধারণা যখন ব্যাপকভাবে সমাজে ব্যাপ্তিলাভ ঘটবে, তখন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি সদ্ভাব বৃদ্ধি পাবে; বৃহত্তর বন্ধন তৈরি হবে’।
সাঈদ খান আরো বলেন, ‘সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও আছেন। মাঠ পর্যায়ে কুরআন পাঠ জনপ্রিয়করণ সংক্রান্ত বহুবিধ কাজ করার মধ্য দিয়ে পরবর্তী তিন বছরের মধ্যে একটি কার্যকরী স্থায়ী কমিটি গঠনের দিকে সংগঠনটি এগিয়ে যাব’।
এছাড়া সদস্য সচিব মু. মোশাররফ হোসাইন বলেন, ‘একটি সম্মিলিত ও সমন্বিত প্ল্যাটফর্সের অধীনে এনে কুরআন পাঠের এই চলমান ধারাকে একটি সুসংগঠিত আন্দোলনে রূপ দেওয়ার মহতী লক্ষ্য নিয়ে আমাদের সূচনা’।
সংগঠনটির উপদেষ্টা মেজর (অবঃ) আলমগীর হোসেন বলেন, ‘কোনো ফতোয়া প্রদান বা ধর্মীয় আচার-অনুষ্ঠান, জীবন-যাপনের পন্থা-পদ্ধতি বাতলে দেওয়া আমাদের কাজ নয়; বরং মানুষ যখন কুরআন পাঠকে অভ্যাসে পরিণত করবে তখন সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই কুরআন থেকে তার জন্য জরুরি সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা অর্জন করবে’।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ ওয়ালিউল আলম, মুরাদ বিন আমজাদ, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, কেএম শাহরিয়ার ফরচুন, সদস্য শহিদুল্লাহ মজুমদার প্রমুখ।
T.A.S / T.A.S
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ