ওবায়দুল কাদেররসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছাবিদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই শাহরিয়ার কবির। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি খসরু চৌধুরি, হাবিব হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।
মামলা থেকে জানানো যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাবিদ হোসেনকে মাথায় গুলি করে হত্যা করে পুলিশ। তারপর পরিবারের সদস্যরা উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ