ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নুরের দল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:১৮

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। প্রতীক হিসেবে দলটি পেয়েছে ট্রাক প্রতীক।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

সেখানে জানানো হয়, ওই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-০৫১। এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাতদিনের আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ। এসময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নুর। গত বুধবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এ দাবি জানান।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ২০২১ সালের অক্টোবরে তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে ড. রেজা কিবরিয়া ওই দলে যোগ দিলেও একপর্যায়ে দলটির ভাঙনের খবর প্রকাশ্যে আসে।

T.A.S / এমএসএম

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির জামিন মেলেনি

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা