বায়রার কমিটি স্থগিত
বিদেশে জনশক্তি পাঠানো ব্যবসায়ীদের সংগঠন বায়রার কমিটি স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। সোমবার (২ সেপ্টেম্বর) বায়রার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশও দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী ছিলেন শামসুল আলম। বায়রার সদস্য রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রিটকারী রবিউল ইসলাম জানান, বায়রার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের ৭ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের ১৫ দিন আগেই পরবর্তী নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধি করে।
তিনি বলেন, বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। বায়রায় প্রশাসক নিয়োগ-পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এ ছাড়া রিটকারী আরও অভিযোগ করে বলেন, বায়রার নেতৃত্বে থেকেও অনেক সদস্যের অনিয়মের কারণে হাজার বিদেশগামী কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে বায়রার মহাসচিব আলী হায়দার বলেন, কমিটি স্থগিতের বিষয়ে আমরা এখনো কোনো লিখিত কপি পাইনি, আদালতের কপি পাওয়ার পর এক্সিকিউটিভ কমিটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। আইনগত দিক পর্যালোচনা করে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাব।
T.A.S / T.A.S
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ