ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সালাউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে বিএনপির শোকজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৬:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলের গণতন্ত্র মেনেই এটা করা হয়েছে। আমি এখনো প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে চিঠির জবাব দেইনি।

বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কক্সবাজার নিজ জেলায় সংবর্ধনা নিতে গেছেন সালাহউদ্দিন— এমন খবর প্রকাশিত হয়। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন বিএনপির এই নেতা। যা নিয়ে ব্যাখ্যা দিতে আজ (সোমবার) গুলশান নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডাকেন সালাহউদ্দিন আহমেদ। সেখানে তিনি বলেন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।

অপরদিকে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নিজ জেলায় নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। এ নিয়ে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস