ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জামায়াত আমিরের বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার নিয়ে অপপ্রচার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন এমন অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বিষয়টি নজরে আসার পর প্রবাসীর হেলিকপ্টার কতৃপক্ষ জানিয়েছে এটি ভুয়া ও মিথ্যা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আন্তরিকতা ও জরুরী সময়ে তাৎক্ষণিক সাড়া দেয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ প্রবাসী, যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করাসহ দলীয় কর্মকান্ডে প্রবাসীর হেলিকপ্টারের সেবা নিয়েছেন। ভাড়া বাবদ নির্ধারিত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন তার দল। যে টাকার রশিদ আমাদের কাছে এবং তাদের কাছেও সংরক্ষিত আছে।

প্রবাসীর হেলিকপ্টার আরও জানায়, আমাদের পক্ষ থেকে সৌজন্যতামূলক যে ফুল দেওয়ার ছবিটি পোস্ট করে বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তার সাথে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোন সম্পর্ক নেই। অতএব মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস