ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মেট্রোরেলের দ্বিতীয় সেট ট্রেন ঢাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:২১

মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট (ছয় বগিতে এক সেট) ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ট্রেনটি নদী পথে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন তুরাগ নদী ঘাটে এসে পৌঁছায়। আজ বুধবার ট্রেনটি খালাস শুরু হবে।

রাতে দুটি বার্জের মধ্যে প্রথমটি জেটিতে আর দ্বিতীয়টি নদীতে নোঙর করে রাখা হয়। দুটি বার্জ একসঙ্গে জেটিতে রাখলে ওই পথে অন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার সকাল ৮টা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। প্রতিটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ দুই হাজার ৩০৮টি আসন।

এর আগে মেট্রোরেলের এক সেট ট্রেন ঢাকায় আসে গত ২১ এপ্রিল। বাংলাদেশের প্রথম বিদুৎ চালিত এ ট্রেন গেল ১২ মে উত্তরা ডিপোর ভেতরে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ।

২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি-৬ এর রুট রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। 

প্রীতি / প্রীতি

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি

বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ