নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির আত্মপ্রকাশ
পরিবর্তিত পরিস্থিতিতে দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ নামের নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান এসএম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন।
৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন।
এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ কাজ করবে।
তিনি জানান, ২০২২ সালে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটল।
বিকেলে নতুন আত্মপ্রকাশ করা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ শিগগিরই ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
T.A.S / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’