আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে পারি : নুরুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিতে পারে। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি আমরা দেখেছি। যেই লাউ, সেই কদু। আমরা চাই না আগের মতোই সব থাকুক। হাজার হাজার মানুষ আন্দোলনে জীবন দিয়েছে। আমরা চাই টেকসই গণতন্ত্র।
মাদারীপুরের শিবচরের পাচ্চর গোল চত্বর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয়, মাদারীপুর ও শরীয়তপুর জেলা নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা চাঁদা নিত, দখল ও নিয়ন্ত্রণ করতো সেখানে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছে।
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। এজন্য ক্ষমতায় এসেই তারা বিডিআর বিদ্রোহের নামে দেশের দক্ষ ও মেধাবী সামরিক কর্মকর্তাদের হত্যা করে। ইসলাম নির্মূলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল। এসব হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং গুম-খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল।
T.A.S / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’