ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দেশে আসছে আরো ১ কোটি ১০ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:১৩

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১০ দিনের মধ্যে আরো ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য দিয়েছেন।

এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন আসবে ৬০ লাখ ডোজ। এছাড়া সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেওয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেওয়া হবে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন। 

প্রীতি / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ