গণভবন নিয়ে আন্দালিব রহমান পার্থর প্রস্তাব
সম্প্রতি গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তবে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পাশাপাশি অন্য প্রস্তাবও দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন পার্থ।
তিনি লেখেন, গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয়, আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। ইতিহাস বলে, যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে তার বাসভবন হিসেবে ব্যবহার করতেন। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ে। এখন অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে চাইছে। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান ফরেন সার্ভিস একাডেমিতে কেবিনেট সভা।
এব্যাপারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যে দল বা জোট বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল তারা আর ফিরতে পারবে কি না, তা জনগণের কাছেই ছেড়ে দেওয়া রয়েছে। দলের বিচার হবে নাকি ব্যক্তির বিচার হবে, এ বিষয়ে আইন বিভাগ ও বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে কেবিনেটের পক্ষ থেকে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সম্মেলন করবেন। আর আহতদের লংটার্ম চিকিৎসার ব্যবস্থাও সরকার নেবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এদিন ছাত্র-জনতা গণভবন দখলের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে। ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। এই ঘটনাকে স্মৃতি হিসেবে জাতির সামনে তুলে ধরতে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
T.A.S / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন