ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৪:২৬

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এ বৈঠক হয়। বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন।

এ সময় দেশের চলমান পরিস্থিতি ,রাষ্ট্র সংস্কার ,আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষের বিজয়ে অভিনন্দন জানান। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাসহ সরকারের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের অবস্থান জানতে চেয়েছেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন রাষ্ট্রদূত।

T.A.S / জামান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস