ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১২:১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের পক্ষ থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুসারে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে। এটি অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগকারী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্পর্কে নানারকম বিরূপ মন্তব্য করছেন, যা চাকরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের সামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচারকরা সতর্ক না হলে সুপ্রিমকোর্টের নির্দেশনা অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বিধিমালাসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

T.A.S / জামান

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর