ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

৪ জুন থেকে চলবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:২৮

আগামী ৪ জুন শুক্রবার থেকে আবারও আন্তর্জাতিক রুটে বিমান চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এক্ষেত্রে ভারত, নেপাল, মালয়েশিয়া, আর্জেন্টিনাসহ ১১টি দেশে থেকে শুধু বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরতে পারবে।

বেবিচকের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা থেকে সর্বোচ্চ ২৮০ জন যাত্রী নিয়ে ন্যারো বডি ও ওয়াইড বডির এয়ারক্রাফটগুলো ছেড়ে যেতে পারবে। তবে বি৭৪৭ ও বি৭৭৭ সর্বোচ্চ ৩৫০ জন যাত্রী পরিবহন করতে পারবে।

দেশে আসা ফ্লাইটগুলোর ক্ষেত্রে যাত্রী সংখ্যা হবে সর্বোচ্চ ১৮০ জন। প্রতিটি ফ্লাইটে ইকোনমি ক্লাসে দুইটি এবং বিজনেস ক্লাসে একটি করে আসন ফাঁকা রাখতে হবে। কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক সেই আসনগুলোতে স্থানান্তর করতে হবে।

নির্দেশনায় বলা হয়, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, আর্জেন্টিনা, বাহারাইনসহ ১১টি থেকে বাংলাদেশি ছাড়া কেউ দেশে আসতে পারবেন না এবং কোনো বাংলাদেশিও এসব দেশে ভ্রমণ করতে যেতে পারবেনা। যারা কেবল ১৫ দিন আগে ওই দেশগুলোতে গিয়েছেন তারাই ফ্লাইটে ফিরতে পারবেন। দেশে এসে যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর বাইরে কুয়েত ওমানসহ আটটি দেশের নাম উল্লেখ করা হয় যেখান থেকে যে কোন দেশের নাগরিক দেশে আসতে এবং যেতে পারবেন। শুধু কুয়েত ও থেকে ওমান থেকে আসা যাত্রীদের তিনদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর বাকি ছয়টি দেশের যাত্রীদের জন্য ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

প্রীতি / প্রীতি

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা

আজ বিশ্ব হাতি দিবস

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা