ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন : অ্যাটর্নি জেনারেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ২:৪২

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠন করেছে, তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জেঁকে বসতে পারবে না। ৭০ অনুচ্ছেদের কারণে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই, যে বিচার বিভাগ হবে জনগণের।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়ে যান। সংসদ সদস্যরা নিখোঁজ হন। এ অবস্থায় করণীয় জানতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগের মতামত নিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

T.A.S / জামান

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর