জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরো মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে।
সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমএসএম / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ