ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে : পরিকল্পনা উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:২২

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে। ইউএসএউড বলছে, তোমরা প্রকল্প তৈরি করো আমরা টাকা দেবো। যেসব প্রকল্পে বরাদ্দ ছিল কিন্তু টাকা নেওয়া হয়নি এসব টাকা বাজেট সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা আরো বলেন, সব দাতাগোষ্ঠী আমাদের নতুন চাহিদা জানতে চেয়েছে। কিছু প্রকল্পে ত্বরান্বিত হবে যা বৈদেশিক সাহায্যের প্রকল্প। অনেক প্রকল্প হিমাগারে আছে, মৃত প্রকল্পে ছাড় করে দেবে বিশ্বব্যাাংক।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকল্প নিলে খুব বেশি লাভবান হবে না। বাছাই করে প্রকল্প নিতে হবে।উপদেষ্টা আরও বলেন, বৈদেশিক সাহায্যের প্রকল্প বেশি পাস করা হবে। পাইপলাইনে থাকা ডলার কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে গ্যাস আছে তারপরও কেন এলএনজি আমদানি এটা আমার বুঝে আসে না। এলএনজি আমদানির বদলে দেশীয় কূপ বেশি খনন করে দেশীয় রিসোর্স কাজে লাগাতে হবে।

এমএসএম / জামান

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত