ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিবিআইয়ের অভিযানে ২ প্রতারক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৭:২৭

চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য মো. জাকির হোসেন (২৫) ‍এবং মো. মাজাহারুলকে (১৯) গ্রেফতার করেছে পিবিআই। গত সোমবার (২৩ ‍আগস্ট) নেত্রকোনার কেন্দুয়া থেকে তাদের ‍আটক করা হয়।

পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, চাররির নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগটি তদারকির দায়িত্ব নেয়ার পরে মোবাইল ব্যাংকিংয়ের ট্রানজেশনের সূত্র ধরে তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. আশরাফ আলীকে পরামর্শ প্রদান করেন। এসআই মো. আশরাফ আলী লেনদেনের সহিত ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে অবগত হন। পরে গত ২৩ আগস্ট পিবিআইয়ের ৮ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টিম বিশেষ অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন এবং মো. মাজাহারুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

জানা গেছে, নরসিংদী, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বারদের কাছে গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন লোকদের নিয়োগ দেয়ার কথা বলে একটি প্রতারক চক্র। জেলাসমূহের বিভিন্ন ইউনিয়নের মহিলা ওয়ার্ড মেম্বারদের টার্গেট করত প্রতারক চক্রটি। মেম্বাররা স্থানীয় লোকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারক চক্রটিকে বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতো। নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডেরর মহিলা মেম্বার মোসাম্মৎ আফিয়া বেগম ওই প্রতারক চক্রের খপ্পরে পড়েন। তিনি গ্রামের প্রায় ৩৫ জনের কাছ থেকে অফিস সিকিউরিটি হিসেবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ‍এবং অন্যান্য অফিসে চাকরি দেয়ার কথা বলে ৬ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করে প্রতারক চক্রটিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করেন। বিষয়টি নিয়ে মেম্বার আফিয়া বেগম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলা ইউনিটে একটি অভিযোগ দায়ের করেন।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের