ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকায় ‍এসেছেন বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:৪৬

দুদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ–২৬) প্রেসিডেন্ট অলোক শর্মা। বুধবার (২ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, অলোক শর্মা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সফর করছেন। এসব দেশের সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা করবেন। নেতৃদ্বয়ের সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখা ও বৈশ্বিক ক্লিন পাওয়ারে অগ্রাধিকার দেয়ার বিষয়ে মতবিনিময় করবেন তিনি। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন অলোক শর্মা।

চলতি বছর নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে।

জামান / জামান

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি

বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ