সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন নামঞ্জুর
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমএ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন।
এমএ মান্নানের জামিন আবেদনের শুনানি নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়।
আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। আধা ঘণ্টার শুনানিতে দুপক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করে আদেশ দেন দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদীর আইনজীবী।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানকে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত তাকে কারাগারে পাঠায়।
সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এমএসএম / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ