রাশিয়ায় জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের আরও ২১ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
তারা জানায়, জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। ১০০ বর্গ মিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ১১৯ জনের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
রাশিয়ায় গুরুতর অপরাধের তদন্ত করে এমন একটি তদন্ত কমিটির স্থানীয় শাখা বলেছে, যথাযথ নিরাপত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড