ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আলী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ২:১৭

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলীকে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুক্রবার সংস্থাপন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আলী ১ অক্টোবর থেকে দেশের ৩৩তম প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

বর্তমানে জেনারেল হেডকোয়ার্টার্সে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আলী। আগামী কয়েক দিনের মধ্যে সক্রিয় সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার কথা রয়েছে তার। তবে এর মধ্যেই আগামী ৩১ ডিসেম্বর থেকে ২০২৬ পর্যন্ত দুই বছর তিন মাসের জন্য চুক্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

লেফটেন্যান্ট জেনারেল আলী আর্টিলারি রেজিমেন্টের। তিনি ২০২২ সালের ডিসেম্বর থেকে QMG হিসাবে দায়িত্ব পালন করছেন। তার আগে, ২০২০ সালের নভেম্বরে জেনারেল হিসেবে পদোন্নতির পান তিনি। পূর্বে আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন