পৃথক ঘটনায় সীমান্তে ২ বাংলাদেশি ও ৩ ভারতীয় আটক
পশ্চিমবঙ্গের মালদহ সীমান্তের কাছে গবাদি পশু পাচারকালে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আরেক অভিযানে বাংলাদেশে পাচারকালে তিন ভারতীয়কে আটক করেছে বাহিনীটি। এছাড়া পৃথক বিভিন্ন অভিযানে পাচারকারীদের কাছ থেকে ৩২টি মহিষ উদ্ধার করা হয়।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ রুবেল (৩৩) ও মোহাম্মদ আমানউল্লাহ (৩৫) নামে দুই চোরাকারবারি কাঁটাতার এলাকায় চলাচলের সময় বিএসএফের কাছে ধরা পড়েন। গ্রেফতার চোরাকারবারিদের হবিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এক বিবৃতিতে বিএসএফ দাবি করেছে, মালদহের বৈষ্ণবনগর এবং আরাধপুরে যেখানে সীমান্ত নদীপথ এবং বেড়াহীন। চোরাকারবারীরা গঙ্গার ক্রমবর্ধমান জলস্তর বেড়ে যাওয়ার সুযোগ গবাদি পশু বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমনকি তারা ধারাল অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়; কিন্তু সীমান্তরক্ষীরা আত্মরক্ষায় গুলি চালালে পিছু হটে।
বিএসএফ আরো জানায়, শুক্রবার রাত ৩টা দিকে ঘটে কেদারিপাড়া বর্ডার ফাঁড়ির ৮৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে ডাল্লা গ্রামের কাছে ৫-৬ জন চোরাকারবারীকে গবাদি পশু নিয়ে যেতে দেখে। গুলি ছোড়ার পর চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬টি গবাদি পশুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বাংলাদেশি। আটককৃতদের বাংলাদেশি নাগরিকদের বাড়ি নওগাঁও জেলার পোরশা থানাধীন দ্বারপাল ও জুগিডাঙ্গা গ্রামে বলে জানিয়েছে বিএসএফ।
এছাড়া অন্য তিন ভারতীয়কে ৬টি গবাদি পশুসহ নিমতিতা সীমান্ত ফাঁড়ি থেকে ১১৫ বিএন বিএসএফ জওয়ানরা আটক করে। বাকি ২০টি গবাদি পশুর উদ্ধার করা হয় বাজিতাপুর, তালতলী, কাঠালী এবং সোওয়াপুর সীমান্ত থেকে।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড