ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৪:৩১

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের রফিক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালের কক্ষ থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ইমরান হাসান নামক এক শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন সকালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে বিকেলে সুজনের আইনজীবী আদালতে পুনঃশুনানিতে জানান, একই মামলায় উচ্চ আদালতে আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীর আবেদনে আদালত সুজনের রিমান্ড আদেশ স্থগিত করেন। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামির উপস্থিতিতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সুজনকে।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর