ইরানের বিমান লেবাননে নামলে বোমা হামলার হুমকি ইরানের
লেবাননের বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক করেছে ইসরায়েল। বৈরুতের বিমানবন্দর হ্যাক করে নিয়্ন্ত্রণে নিয়ে ইরানের বিমানকে অবতরণ না করতে সতর্ক করেছে। ইরানের বিমান বৈরুত বিমানবন্দরে নামলে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।
এমটিভি লেবাননের মতে, ইসরায়েল বৈরুতের বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক করেছে এবং একটি ইরানি যাত্রীবাহী বিমানকে সতর্কতা জারি করে এটি অবতরণ না করার নির্দেশ দিয়েছে। এমন সতর্কতার পর, লেবানিজ কর্তৃপক্ষ ইরানের বিমানটিকে লেবাননের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেয়।
ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের গণপূর্ত মন্ত্রী আলি হামিহ বিমানবন্দরকে নির্দেশ দিয়েছেন ইরানের বিমানটিকে লেবাননে না যাওয়ার বা অবতরণ না করার জন্য।
ইসরায়েল বলেছে যে তাদের যুদ্ধবিমান বৈরুতের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় টহল দিচ্ছে এবং এটি নিশ্চিত করছে যে এই বিমানবন্দরটি শুধুমাত্র "বেসামরিক উদ্দেশ্যে" ব্যবহার করা হচ্ছে। এর আগে ২০০৬ সালে ইসরায়েলি বাহিনী এই বৈরুত বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল।
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার