বৈরুতে বিপাকে বাংলাদেশিরা, দ্রুত সরে যাওয়ার পরামর্শ
গাজার পর এবার লেবাননে সর্বশক্তি নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। এর ফলে বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে দক্ষিণ বৈরুত। চলমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় সেখান থেকে বাংলাদেশিদের অবিলম্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে একথা জানায় বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল পাঁচদিন ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দক্ষিণাঞ্চলীয় দাহি এবং এর কাছাকাছি এলাকায় থাকা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব প্রবাসী বাংলাদেশি এখনো সেখানে রয়েছেন, জানমালের নিরাপত্তায় তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে।
গত সোমবার থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। শিয়াপন্থি গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার লক্ষ্য হলেও এখন পর্যন্ত কমপক্ষে সাতশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নিহত হয়েছেন সাড়ে ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতদের সংখ্যা লাখ ছুঁই ছুঁই।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড