এলডিসির সভায় যোগ দিতে জেনেভা গেলেন অর্থমন্ত্রী
জাতিসংঘের এলডিসি সভায় যোগ দিতে জেনেভা গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (২৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
এশিয়া প্যাসিফিক রিজওনাল রিভিউ মিটিং অন দ্য ইমপ্লিমেনটেশন অব আইপিওএ ইন প্রিপারেশন ফর দ্য ফিফথ ইউএন কনফারেন্স অন দ্য এলডিসি (ইউএনএলডিসি-৫) সভা জেনেভায় অনুষ্ঠিত হতে হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের এলডিসি বিষয়ক এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।
এবারের সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে এ সভায়। একই সঙ্গে কোভিড-১৯ পরবর্তী সময় কিভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু