ঘরে ঢুকে পাকিস্তানে ৭ শ্রমিককে গুলি করে হত্যা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্চগুর জেলার অন্তত সাতজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শ্রমিক পাঞ্জাবের বাসিন্দা। তারা জেলার খুদা-ই-আবাদান এলাকায় এক বাড়িতে থাকতো। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন শ্রমিক আহত হয়েছে।
পঞ্চগুরের ডেপুটি কমিশনার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে শ্রমিকদের ওপর অতর্কিত গুলি চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, হতাহতদের পঞ্চগুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, নিরীহ শ্রমিক ও নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা পাকিস্তানের মাটি থেকে সব ধরনের সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড